• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

খুলনা নৌবাহিনীর এরিয়া কমান্ডার ও পুলিশ কমিশনারের খুলনার বিভিন্ন থানা পরিদর্শন

Reporter Name / ২৩৬ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
খুলনা নৌবাহিনীর এরিয়া কমান্ডার রিয়াল এ্যাডমিরাল সাদেক বলেন, চলমান পরিস্থিতিতে সবাই মূলত ভীতসন্ত্রস্ত তার ভিতরে মহিলা সদস্যরা একটু বেশী। মূলত তাদেরকে আশ্বস্ত করার জন্যেই আমাদের এই পরিদর্শন। তাছাড়া পুলিশ সদস্যরা সবাই মূলত উপস্থিত ও আগ্রহী কাজ করার জন্য, তাদের পেশা দারিত্ব বজায় রাখার জন্য। এখন প্রয়োজন বাহিরে তাদের নিরাপত্তাটা নিশ্চিত করা। সারাদেশে নৌবাহিনী ও সেনাবাহিনী সক্রিয়। যতক্ষন না পর্যন্ত পুলিশ সদস্যরা স্বাভাবিক হচ্ছে ততক্ষন পর্যন্ত সারাদেশে ৫৮টি জেলায় সেনাবাহিনী ও বাকি জেলা গুলোতে নৌবাহিনী সহ কোষ্টকার্ড সক্রিয় থাকবে। অর্থনৈতীক কার্যক্রম সক্রিয় রাখার জন্য আমরা বন্দরগুলোতে নিয়োজিত রয়েছি। খুলনা বাসীর জন্য আমরা নৌবাহিনীর সদস্যরা মাঠে আছি পুলিশ সদস্যরাও আগামী ৩/৪ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কর্মকান্ড শুরু করে দিবে। ছাত্র আন্দোলনের ছাত্রদের নিয়ে আমরা নৌবাহিনী, সসস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাবো।

পুলিশদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারাতো বিশৃঙ্খল কোনো কাজ করছেনা, তারা শৃঙ্খলা বজায় রেখে তাদের দাবির কথা বলছে মাত্র। কারন রাস্তায় তারা প্রায়ই অপদস্ত হচ্ছে যা তাদের নিরাপত্তা বিঘ্নিত করছে, তাদের পরিবার দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে। তবে আপনারা খুব তাড়াতড়ি দেখবেন যে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের কাজ পূর্ণদমে শুরু করে দিয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তারই সুযোগে একটি সুযোগ সন্ধানী মহল খুলনায় বিভিন্ন জায়গা-জমি, দোকান-পাট দখলে নিয়োজিত আছে সেব্যপারে আপনারা সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করেন আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। সর্বশেষে পুলিশ বাহিনী যাহাতে স্বাভাবিক ভাবে তাদের কাজ পরিচালনা করতে পারে জনগণকে তার সহযোগীতার আহবান জানান।

এসময় আরো উপিস্থিত ছিলেন জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, খুলনা। জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), খুলনা সহ আরো অনেকে।

খান মোঃ আতিকুর রহমান,
স্টাফ রিপোর্টার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/