• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বৈষম্য বিরোধী ছাত্রদের বাজার তদারকি ও ভোক্তা আইন সম্পর্কে অবহিতকরন ঝিনাইদহে

Reporter Name / ১৮৪ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

আবু বকর সিদ্দিক স্বপন, ক্রাইম রিপোর্টার।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাজার তদারকি শুরু হয়েছে ঝিনাইদহ জেলাতে। ১১ আগস্ট ২০২৪ ইং তারিখ রবিবার দুপুর ২ টাই ঝিনাইদহ শহরের পাইকারী ও খুচরা বাজারে মাছ, মাংস, কাঁচা বাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রনে কাজ করছেন। এসময়ে ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী কমিশনারের নেতৃত্বে ছাত্ররা বিভিন্ন দোকানে বাজার দর ও খুচরা বিক্রি দর সম্পর্কে জানতে চান ছাত্ররা।

এদিকে বিভিন্ন কাচা বাজারে ক্রয় ও বিক্রয়ের রশিদ দেখতে বলা হলে অনেই দেখাতে পারেননি খুচরা ব্যবসায়ীরা। তবে পাইকারি ব্যবসায়ী টিটুল মিয়া বলেন, আমরা সঠিক দামে বিক্রি করলেও বেশি দামে বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা। যেমন, আমরা আলু বিক্রি করছি ৪৯ টাকা ৫০ পয়সা কিন্তু খুচরা ব্যবসায়িকরা বিক্রি করছেন ৬০ টাকা দরে। ছাত্ররা ভোক্তা আইন সম্পর্কিত লিফলেট প্রদান করেন। এ বিষয়ে ভোক্তা অধিকার ঝিনাইদহ জেলার সহকারী পরিচালক নিশাত মেহের জানান, নিয়মিত বাজার মনিটরিং থাকার পরেও কিছু অসাদু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রয় করছেন।আজকে আমরা ছাত্রদের ডাকে সাড়া দিয়ে সকল ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যের দাম সম্বলিত বোর্ড টানিয়ে রেখে যাচ্ছি। এছাড়াও ভোক্তা আইন সম্পর্কে অবহিত করছি। পরবর্তীতে আমরা এসে সরাসরি আইনমূলক ব্যবস্থা গ্রহন করবো৷

এ দিকে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে থাকা রত্না খাতুন জানান, আমার আজকে শুধু মাত্র ভোক্তা আইন ও প্রতিটা মালামালের ক্রয় রশিদ ও বিক্রয় রশিদ রাখতে অবহিত করে যাচ্ছি। আজ শুধুই ওয়ারনিং দিচ্ছি কিন্তু আগামীদিনে কোনো ছাড় হবেনা। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পানাইম, তৌসিফ, তানভীর, ইমরান, করবী, রাহুল, রিপন সহ আরো অনেকে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/