• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সেবার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন ওসি আবু আজিফ

Reporter Name / ১৪৩ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

সাধারণ মানুষ এক সময় পুলিশ দেখলে ভয় পেতো আর এখন পুলিশ দেখলে সবাই পরম আত্মীয়র মতো মনে করে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রশংসা করছেন কালীগঞ্জ থানা পুলিশের সেবায়। কারণ পুলিশিং সেবায় ভিন্নমাত্রা যোগ করেছেন কালীগঞ্জ থানার অফিসার্ ইনচার্জ মোঃ আবু আজিফ।
কালীগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিনিয়ত উপজেলার প্রতিটি এলাকাতেই ছুটে চলেছেন ওসি আবু আজিফ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা। উপজেলার প্রতিটি এলাকার জনসাধারণ ওসি আবু আজিফ এর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

থানা সূত্রে জানা যায়, ওসি আবু আজিফ এই থানায় যোগদান করার পর থেকেই থানার পূর্বের চিত্র তিনি পাল্টে দিয়েছেন। থানা কে বানিয়েছেন জনগণের ভরসাস্থল।যোগদানের পর থেকেই উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত করেছেন। বিশেষ করে মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি সহ সকল অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং নিষ্ক্রিয়ভাবে দমন করতে সফল হয়েছেন। থানায় আগত সেবা প্রার্থীরা ওসি সাহেবের ব্যবহারে অনেক সন্তুষ্টি প্রকাশ করেন। যে কোন ঘটনায় নিজেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন তিনি।

উপজেলার বিভিন্ন এলাকার কয়েকজন সেবা গ্রহীতার সাথে কথা বললে তারা জানান, যে কোন অভিযোগ নিয়ে গেলে তৎক্ষণাৎ সেটির কার্যক্রম শুরু করে দেন ওসি সাহেব। তাছাড়াও তার অফিসে ঢুকতে কারো কোন অনুমতি লাগে না। অফিসে যে কোন সমস্যা নিয়ে গেলেই ওসি সাহেব নিজ দায়িত্বে পর্যবেক্ষণ করেন এবং বিভিন্নভাবে আপ্যায়ন করে থাকেন। পুলিশের এমন ব্যবহার সকল সময় থাকলে আইনশৃঙ্খলার কোন অবনতি হবে না বলেও অনেকে জানান।

তিনি যোগদানের পর থেকে এই এলাকার জনগণের কাছে পুলিশ অফিসার নয় বরং সেবক ও বন্ধু হিসেবে পরিচিতি পেয়েছেন। বিপদ-আপদে পুলিশী সেবা দিয়ে সাধারণ মানুষের মন কেড়েছেন তিনি।

কালীগঞ্জ থানাতে যোগদানের পর থেকেই থানা কে দালালমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলেছেন। যোগদানের পর থেকেই সব মিলিয়ে নিয়মিত মামলা রেকর্ড হয়েছে পর্যাপ্ত পরিমাণ। এছাড়া মিথ্যা মামলা যাতে না হয় সে বিষয়ে সব সময় খেয়াল রাখেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মিলেমিশে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সেবা আরো জোরদার করার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আজিফ জানান, পুলিশ জনগণের বন্ধু। মানুষের যে কোন সমস্যায় পুলিশ সব সময় পাশে থাকবে। সাধারণ মানুষের সাথে মিশতে পারলে যে কোন সমস্যার সমাধান করতে সক্ষম হওয়া যায়। তাছাড়া আমি চেষ্টা করি সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে যেন কেউ যেকোনো সময় তার সমস্যার কথা অনায়াসে খুলে বলতে পারেন। কেননা মানুষ তার সমস্যা নিয়ে থানায় আসে সমাধানের লক্ষ্যে। প্রতিটি সেবা গ্রহীতার সাথে কালীগঞ্জ থানা পুলিশের প্রতিটি সদস্য সুন্দর ব্যবহার করে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করে এবং দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। জনস্বার্থে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/