• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ধামইরহাটে রাস্তা থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মোঃ নুর সাইদ ইসলাম, ধামইরহাট নওগাঁ প্রতিনিধি / ২৪১ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

নওগাঁর ধামইরহাটে রাস্তা থেকে রফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ফার্শিপাড়া-রাঙ্গামাটি গ্রামীণ সড়কের ভেড়ম এলাকার রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম ভেড়ম এলাকায় দির্ঘদিন থেকে বসবাস করলেও সে পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার গোবরচোপা নামক এলাকার মৃত তছিম উদ্দিন মন্ডলের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ভেড়ম এলাকার রাস্তায় মরদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পরে আনসার সদস্যরা মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। সে মূলত একজন কৃষক ও পেশাদার জেলে হিসাবে এলাকায় পরিচিত। তবে নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব কোন শত্রæতা এবং কোন রাজনৈত্তিক দলের কারো সঙে কোন সম্পর্ক নেই বলে নিশ্চিত করেন নিহতের বড় ভাই মো. হাবিবুল মন্ডল। নিহত রফিকুল ইসলাম ২মেয়ে ও ১ছেলে সন্তানের পিতা ছিলেন। এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী জানান, আনসার সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ময়না তদন্ত এর জন্য মরদেহ নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/