• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ইনকিলাবের সাংবাদিক মাসুদ পারভেজ উপর সন্রাসী হামলা

শাহাদাত কামাল শাকিল ,  বিশেষ প্রতিনিধি / ২২৪ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষে একাধারে দীর্ঘ ১ মাস রাজপথে থেকে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক মাসুদ পারভেজের উপর দূর্বৃত্তরা হামলা চালায়। জানা যায়, উত্তরখানের নামধারী যুবলীগ নেতা শামীম দলবল নিয়ে তার উপর এ হামলা চালায়। সুত্রে আরো জানা যায়, শামীমের বানানো মদ খেয়ে ৩ জনের মৃত্যু হওয়ার ঘটনায় তিনি কয়েক মাস আগে সংবাদ প্রকাশ করেন। এছাড়াও ইতিপূর্বে তিনি উত্তরখান থানা ছাত্রলীগ সভাপতির অপকর্ম নিয়েও নিয়ে সংবাদ প্রকাশ করছেন। এসব সংবাদ প্রকাশের জের ধরে নামধারী যুবলীগ নেতা শমীম দলবল নিয়ে দেশের স্বনামধন্য বহুল প্রচারিত “দৈনিক ইনকিলাব পত্রিকার ” উত্তরা প্রতিনিধি মাসুদ পারভেজ’র উপর হামলা করেন। জানা যায় পেশাগত দায়িত্ব পালন শেষে ৫ই আগষ্ট সোমবার রাত ১১ টায় বাসায় ফেরার পথে দূর্বৃত্তরা উত্তরখান মাজার চৌরাস্তায় তার উপর হামলা চালায়। হামলাকারীরা ৮/১০ জন মিলে পিছন থেকে অতর্কিত ভাবে তার উপর এ হামলা চালায়। এসময় দূর্বৃত্তরা তার মাথায়, ঘাড়ে, বুকে পিঠে এলোপাতাড়ি কিল ঘুষি মারে এবং তাদের হাতে থাকা লোহার রড দিয়ে হাতে পায়ে পিটায়। এতে তার সারা শরীর নিলা ফুলা জখম হয় এবং মাথার পিছনে ও ঘারে কেটে যায়।এ সময় দূর্বৃত্তরা তার মানিবেগ সহ নগদ টাকা পয়সা নিয়ে যায়। আহত আবস্থায় এলাকা লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ ডাক্তারের দোকানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। জানা যায়,গত ১ মাস যাবত বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্র- জনতার পক্ষে তিনি প্রতিদিন গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করেন। এছাড়াও প্রতিদিন তিনি শ্ব- শরীরে রাজপথে থেকে ছাত্র জনতার পক্ষে সংবাদ সংগ্রহ করেন। সুত্রে আরো জানা যায়, গত চার মাস আগে দৈনিক ইনকিলাব পত্রিকায় তিনি উত্তরখান ফুজিরবাতান এলাকায় মাদক ব্যবসায়ী নামধারী যুবলীগ নেতা শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে তাদের বানানো মদপানে ৩ জনের মৃত্যু হয়েছে এমন সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর থেকে তারা তাকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। মাসুদ পারভেজ বলেন, তিনি ধারণা করছেন উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সংবাদ প্রকাশ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে তারা আজ রাজনৈতিক ফায়দা নিয়ে দায় এড়াতে লোক ভাড়া করে তার উপর এমন হামলা করেন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/