• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দোয়ারাবাজারে ৮৭ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ পুলিশের হাতে পিতা-পুত্র গ্রেফতার

সেলিম মাহবুব , স্টাফ রিপোর্টার / ১৬৭ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৮৭ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই ) ভোর রাত সোয়া ৪ টার দিকে উপজেলার ভোগলা ইউনিয়নের বালিছড়া গ্রামে এ অভিযান চালিয়ে চিনি উদ্ধার ও চোরাকারবারি পিতা -পুত্রকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত ভোরে দোয়ারাবাজার থানা পুলিশের এসআই এনামুল হক মিঠু, এসআই মোঃ ফরিদ মিয়া, এএসআই হোসাইন মোহাম্মদ ফরহাদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন।গ্রেফতারকৃত চোরাকারবাররা হলেন দোয়ারাবাজার থানার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪০) এবং রফিকুল ইসলামের ছেলে আল আমিন (১৯)। তাদের বসত ঘরে তল্লাশি চালিয়ে ৪৭ বস্তায় ৩ হাজার ৩৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে বোগলা ইউনিয়নের বালিছড়া দক্ষিণ ক্যাম্পেরঘাট গ্রামের আব্দুল আলীর বসত ঘরে তল্লাশি করে আরো ৪০ বস্তায় ২ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়।দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, আটক পিতা-পুত্রকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/