• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত

আবু বকর সিদ্দিক স্বপন / ৩৮৬ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আবু বকর সিদ্দিক স্বপন, ক্রাইম রিপোর্টার

ঝিনাইদহের শহরের সোনালী ব্যাংকের সাবেক সিবিএ নেতা মোঃ রকিবুল আলম ওরফে রজব আলী মালিতা(৬২) সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্য হয় সড়ক দুর্ঘটনায়। মঙ্গলবার দুপুরে তার গ্রামের বাড়ি সদর উপজেলার পানামী স্কুল মাঠে জানাজান নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাফন সম্পন্ন করা হয়।

ঝিনাইদহ জেলা শ্রমিক ইউনিয়নের নেতা ও সোনালী ব্যাংকের অফিসার মোঃ রজব আলী মালিতা। তার বাড়ি সদর উপজেলার পানামী গ্রাম। তিনি মৃত কোবাদ আলী মালিতার ছেলে। মৃতকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা সহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তিনি গ্রামের বাড়িতে জুম্মার নামাজ পড়ার জন্য ঝিনাইদহের কাঞ্চননগরের বাসা থেকে বের হন এবং তিনি ঝিনাইদহ-মাগুরা সড়কের শরিফুলের পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে একটি পরিবহন তাকে পিষ্ট করে চলে যায়। ফলে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয় লোকজন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকার লাইফ সাপোর্টে হাসপাতালে ভর্তি থাকার পর সোমবার সন্ধ্যার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে বিএনপি নেতা মোঃ রজব আলীর মৃত্যুতে তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ আরও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/