• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

উত্তাল ঠাকুরগাঁও দফায় দফায় সংঘর্ষ-পুলিশের টিয়ারশেল নিক্ষেপ 

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার / ২৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

ঠাকুরগাঁওয়ে কোটা আন্দোলনকারীদের মিছিল-স্লোগান, আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ আর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপের আওয়াজে স্থবির হয়ে পড়ে জেলা শহর ঠাকুরগাঁও। স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে থমথমে অবস্থা বিরাজ করছে জেলা শহরে। এতে কোটা আন্দোলকারী সাধারণ শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশসহ আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।

 

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩:৩০ মিনিট এর সময় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠ থেকে কোটা আন্দোলনকারী বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে একটি মিছিল নিয়ে শহরের চৌরাস্তায় পৌঁছায় অপরদিকে অবস্থান নেওয়া জেলা ছাত্রলীগ, যুবকলীগ, কৃষি লীগ ও সেচ্ছাসেববক লীগের নেতাকর্মীরা ক্রিকেট স্টিক, বাঁশ ও কাঠের লাঠিসোটা নিয়ে পুলিশের সামনেই আন্দোলনকারীদের বেধরক মারধর করে ছত্রভঙ্গ করে দেয়। এতে আন্দোলনকারীদের বেশ কয়েক জন আহত হন।

 

পরে আবার কোটা আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হয় ও কোটা সমন্বয় করার জন্য শ্লোগান দেন। সেখান থেকে তারা আবার একটি মিছিল বের করে বঙ্গবন্ধু সড়ক দিয়ে চৌরাস্তার দিকে এগুতে চাইলে পুলিশ তাদের লক্ষ্য করে কয়েক দফা টিয়ারশেল নিক্ষেপ করেন।

 

অপরদিক থেকে আবার ছাত্রলীগের, যুবলীগ, কৃষি লীগ, সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। এতে দুই গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পুলিশ দুই গ্রুপকে শান্ত করার চেষ্টা করলেও তারা শান্ত না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেন।

 

এসময় বিকাল ৪ঃ৩০ মিনিট পর্যন্ত দুই গ্রুপের ছোড়া ইটপাটকেলে কোটা আন্দোলনকারী ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র সহ অন্যান্য কলেজ ও বিদ্যালয়ের প্রায় ৫০ জন ছাত্র আহত হন। এছাড়াও মেয়ে শিক্ষার্থী ১১ জন, দুই জন সাংবাদিক, দুই জন পুলিশের মধ্যে একজন সদর থানার পুলিশের কর্মকর্ত আহত হন। এছাড়াও জেলার সাবেক ছাত্রলীগের অন্তত ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

পরে আবার কোটা আন্দোলনকারী বালক উচ্চ বিদ্যায়ের সামনে কাট খড় জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে। এতে শহর জুড়ে থমথম পরিস্থিতি বিরাজ করছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসন কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/