• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্বামীর হাতে ধরা, পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে

Reporter Name / ৯৩৭ Time View
Update : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

মোবাইল ফোনে পরকীয়া প্রেমের সম্পর্ক। পরে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে রাজিব হোসেন (২৭) নামের এক যুবককে।

বুধবার (১৭ আগস্ট) পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রেমিক রাজিব চরপাড়া গ্রামের দোলাল প্রামাণিকের ছেলে। আর প্রেমিকা ওই গ্রামের হেলাল প্রামাণিকের স্ত্রী ও দুই সন্তানের জননী।

স্থানীয়রা জানান, বুধবার (১৭ আগস্ট) সকালে অভিযুক্ত গৃহবধূ (৩৫) বাড়িতে কেউ না থাকায় প্রেমিককে ডেকে নেন। এর মধ্যে গৃহবধূর স্বামী বাড়িতে এসে তাদের আপত্তিকর অবস্থায় পেয়ে আটকে রাখেন। খবর পেয়ে ইউপি সদস্য শফিকুল ইসলাম দুজনকে ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

সেখানে সালিশী বৈঠকে ওই গৃহবধূ বলেন, রাজিবের সঙ্গে তার চার বছর আগে পরিচয় হয়। কথাবার্তা বলার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাজিব তাকে বিয়ে করবেন আশ্বাস দিয়ে ধর্ষণ করেন। এর পর থেকে মাঝে মাঝেই তিনি তার (গৃহবধূর) বাড়িতে আসতেন।

এরপর সেখানেই গৃহবধূকে দিয়ে তার আগের স্বামীকে ডিভোর্স দিয়ে পরকীয়া প্রেমিক রাজীবের সঙ্গে বিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/