মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যার ভিত্তিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজগুলোর মধ্যে দ্বিতীয় স্থান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম স্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি।এ বছর কলেজটি থেকে মোট ১ হাজার ১৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১৮ জন।পাসের হার ৮৫.০৫ শতাংশ।জিপিএ-৫ পেয়েছে মোট ৯১ জন শিক্ষার্থী।
বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়,বিজ্ঞান বিভাগ থেকে ৪৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩৪ জন উত্তীর্ণ হয়েছে।এ বিভাগে পাসের হার ৯৫.৩৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন।মানবিক বিভাগে ৪১১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৯৯ জন।পাসের হার ৭২.৭৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২২ জন।অন্যদিকে,ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৫ জন উত্তীর্ণ হয়েছে।এ বিভাগে পাসের হার ৮৬.১০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০ জন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন কলেজের ফলাফল পর্যালোচনায় দেখা যায়,জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ৯১ জন নিয়ে জেলার শীর্ষস্থান অধিকার করেছে।জেলার অন্য কোনো কলেজের ফলাফলে এতো বিপুল সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।একই সঙ্গে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজগুলোর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় দ্বিতীয় স্থান অর্জন প্রতিষ্ঠানটির এ বছরের ফলাফলকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন,শিক্ষকদের আন্তরিক পাঠদান,অভিভাবকদের সহযোগিতা এবং কলেজের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের সম্মিলিত প্রয়াসে এ সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।এ ফলাফল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দীর্ঘদিনের শিক্ষাগত ঐতিহ্য ও সুনামকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
https://slotbet.online/