মুসলিম হক, বিরল (দিনাজপুর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় “পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প (আরআরএমইপি)”-এর অধীন বিরল উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডে বিভিন্ন সড়কের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে রাস্তা মেরামত কাজে (১০) জন মহিলা কর্মী নিয়োগের লক্ষ্যে লটারি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
০৮ নং ধর্মপুর ইউনিয়নের আয়োজনে রবিবার (০১ নভেম্বর) সকালে নুর ইসলাম চেয়ারম্যান উপস্থিত থেকে লটারি কার্যক্রম শুভ উদ্বোধন করেন।
নুর ইসলাম চেয়ারম্যান বলেন, “বর্তমান সরকার নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং গ্রামীণ অবকাঠামোর সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আরআরএমইপি প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন গ্রামের সড়ক যোগাযোগের উন্নয়ন ঘটবে, অন্যদিকে দরিদ্র নারী কর্মীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা আসবে।” তিনি আরও বলেন, “সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে কর্মী নির্বাচন করা হয়েছে, যেন প্রকৃত সুবিধাবঞ্চিত ও যোগ্য নারীরা এই সুযোগ পান।”
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থ বছরে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মাধ্যমে এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও নারী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
অনুষ্ঠানে অত্র ইউনিয়নের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য ও চাকরিপ্রত্যাশী নারীরা উপস্থিত ছিলেন। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে লটারির ফলাফল ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, সার্ভেয়ার রাজিয়া সুলতানা, কার্য সরকারি মহসিন প্রমূখ্য।
https://slotbet.online/