• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি এইচএসসি পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শীর্ষে ঝিনাইদহে ব্রি ধান ১০৩-এর নমুনা শস্য কাটা ও ফলন যাচাই: হেক্টরে ফলন ৭.৪ মেট্রিক টন বিরলে আরআরএমইপি প্রকল্পের আওতায় রাস্তা মেরামত কাজের মহিলা কর্মী নিয়োগের লটারি অনুষ্ঠিত কাউখালীতে সুপারি গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ এইচএসসির ভালো ফলের আনন্দের পরদিনই নিভে গেল শ্রাবণের প্রাণ, পুকুরে ডুবে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ মাদকবিরোধী অভিযানে দায়িত্ব পালনের জেরে ষড়যন্ত্রের শিকার হওয়ার অভিযোগ এসআই মেহেদীর জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে-মীর শাহে আলম

এইচএসসি পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শীর্ষে

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার : / ১ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যার ভিত্তিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজগুলোর মধ্যে দ্বিতীয় স্থান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম স্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি।এ বছর কলেজটি থেকে মোট ১ হাজার ১৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১৮ জন।পাসের হার ৮৫.০৫ শতাংশ।জিপিএ-৫ পেয়েছে মোট ৯১ জন শিক্ষার্থী।

বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়,বিজ্ঞান বিভাগ থেকে ৪৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩৪ জন উত্তীর্ণ হয়েছে।এ বিভাগে পাসের হার ৯৫.৩৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন।মানবিক বিভাগে ৪১১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৯৯ জন।পাসের হার ৭২.৭৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২২ জন।অন্যদিকে,ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৫ জন উত্তীর্ণ হয়েছে।এ বিভাগে পাসের হার ৮৬.১০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০ জন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন কলেজের ফলাফল পর্যালোচনায় দেখা যায়,জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ৯১ জন নিয়ে জেলার শীর্ষস্থান অধিকার করেছে।জেলার অন্য কোনো কলেজের ফলাফলে এতো বিপুল সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।একই সঙ্গে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজগুলোর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় দ্বিতীয় স্থান অর্জন প্রতিষ্ঠানটির এ বছরের ফলাফলকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন,শিক্ষকদের আন্তরিক পাঠদান,অভিভাবকদের সহযোগিতা এবং কলেজের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের সম্মিলিত প্রয়াসে এ সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।এ ফলাফল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দীর্ঘদিনের শিক্ষাগত ঐতিহ্য ও সুনামকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/