• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
সিরাজদীখানে ৬ বছরের শিশু তওবাকে হত্যা, বাবাকে কুপিয়ে জখম ঝিনাইদহে ১০ বছরের শিশুকে যৌন পীড়নের অভিযোগে ৬২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১১৫ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, মাঠে ২১ প্লাটুন বিজিবি, ড্রোন ও বডি ক্যামেরা ভোরের চেতনার লোগো ব্যবহার করে ব্যঙ্গাত্মক পোস্ট, সম্পাদক বাদী হয়ে থানায় অভিযোগ বিরলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্যামনগরে নিখোঁজ ব্যক্তির মরদেহ ধানক্ষেতে দেবিদ্বারে গ্যাস ফিল্ডে ডাকাতি: চট্টগ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার ৫, জব্দ ডাকাতির গাড়ি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

ঝিনাইদহে ১০ বছরের শিশুকে যৌন পীড়নের অভিযোগে ৬২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ সদর উপজেলার মাগুরাপাড়া (আদর্শপাড়া) এলাকায় ১০ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন পীড়নের অভিযোগে মো. আনিসুর রহমান বাবলু (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় থানায় মামলা হলে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রাজিব আলী ইনচার্জ ডাকবাংলা পুলিশ ক্যাম্প অভিযান পরিচালনা করে দ্রুত সময়ের মধ্য অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। গ্রেপ্তার আনিসুর রহমান বাবলু ওই এলাকার মৃত আজিবর মণ্ডলের ছেলে।

জানা যায়, ঝিনাইদহ সদর থানার অধীন ডাকবাংলা পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেন।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। শিশুটির নিরাপত্তা, মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে মামলার বিস্তারিত তথ্য, গ্রেপ্তারের সময় এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়া সাপেক্ষে সংবাদটি হালনাগাদ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/