জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার লোগো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যঙ্গাত্মক পোস্ট প্রকাশের অভিযোগে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে তিনি এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিবরণ অনুযায়ী, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে দৈনিক ভোরের চেতনার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে ২২ অক্টোবর ‘বেবা / BEBA (Bangladesh Electronics Business Association)’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে পত্রিকাটির লোগো ব্যবহার করে ব্যঙ্গাত্মক পোস্ট প্রকাশ করা হয়। এ ঘটনায় ফয়সাল ভূঁইয়া (৫১), পিতা: ডা. আ. লতিফ ভূঁইয়া, বর্তমান ঠিকানা: বন্দর ইলেকট্রনিক্স, মদনপুর স্ট্যান্ড, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
পত্রিকা কর্তৃপক্ষের দাবি, এ ধরনের কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভোরের চেতনা পরিবার।
এ বিষয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গণমাধ্যমের লোগো ব্যবহার করে ব্যঙ্গাত্মক বা বিভ্রান্তিকর পোস্ট প্রকাশের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ প্রতিকার নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
https://slotbet.online/