• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
শ্যামনগরে নিখোঁজ ব্যক্তির মরদেহ ধানক্ষেতে দেবিদ্বারে গ্যাস ফিল্ডে ডাকাতি: চট্টগ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার ৫, জব্দ ডাকাতির গাড়ি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ দ্বিতীয় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতা ২০২৬: ঢাকার পথে কুমিল্লা জেলা দল পিরোজপুরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় মানিক পশারীর দাফন সম্পন্ন বিরলে স্বপরিবারে নদী পারাপারের সময় এক আলু চাষীর পানিতে ডুবে মৃত্যু; দুই নাতি ও স্ত্রীকে জীবীত উদ্ধার কলারোয়া থানা পুলিশের অভিযানে ৩ জন আসামী গ্রেফতার সাঈদীর মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধার অভিযোগ, পুলিশ লাইন্সে গার্ড অব অনার রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক দিনাজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত ১০১ সদস্যের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দেবিদ্বারে গ্যাস ফিল্ডে ডাকাতি: চট্টগ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার ৫, জব্দ ডাকাতির গাড়ি

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ১২ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে চরবাকর গোমতী গ্যাস ফিল্ডে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিলভার রঙের জি করোলা প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নুরুন্নবী (৪৭), মহিউদ্দিন (৪০), মো. জসীম (৪১), রুবেল মজুমদার (৩২) ও সাজ্জাদ হোসেন (২৭)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ৯-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল চরবাকর গোমতী গ্যাস ফিল্ডে প্রবেশ করে। এ সময় রাত্রীকালীন পাহারায় থাকা নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পরে তাদের পরনের শার্ট দিয়ে মুখ ও চোখ বেঁধে গেটের গার্ড রুমে আটকে রাখে।
ডাকাতরা ফিল্ডের ভেতর থেকে হাফ ড্রাম বৈদ্যুতিক তার, একটি পানির পাম্প, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে। এ সময় নাইট গার্ড মো. মোহর আলী (৬০) সহ কয়েকজনকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। গুরুতর আহত মোহর আলীকে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে ডাকাত দল একটি ট্রাকে করে লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় বাঙ্গুরা গ্যাস ফিল্ডের (তালু বাংলাদেশ) জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. এনায়েত ই মওলা খান বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বাঁধন চন্দ্র দাস জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রধান আসামি মো. নুরুন্নবীর দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতিতে ব্যবহৃত সিলভার রঙের জি করোলা প্রাইভেটকারটি (রেজি. নম্বর: ১১-৭৪৭৩) জব্দ করা হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “গ্যাস ফিল্ডে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত গাড়ি ও আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/