• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১১৫ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, মাঠে ২১ প্লাটুন বিজিবি, ড্রোন ও বডি ক্যামেরা ভোরের চেতনার লোগো ব্যবহার করে ব্যঙ্গাত্মক পোস্ট, সম্পাদক বাদী হয়ে থানায় অভিযোগ বিরলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্যামনগরে নিখোঁজ ব্যক্তির মরদেহ ধানক্ষেতে দেবিদ্বারে গ্যাস ফিল্ডে ডাকাতি: চট্টগ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার ৫, জব্দ ডাকাতির গাড়ি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ দ্বিতীয় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতা ২০২৬: ঢাকার পথে কুমিল্লা জেলা দল পিরোজপুরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় মানিক পশারীর দাফন সম্পন্ন

কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ

আসাদ, সাতক্ষীরা প্রতিনিধি : / ৪৩ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি: কলারোয়ায় “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়”-এর আওতায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কলারোয়ার কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কলারোয়ার আয়োজনে এ প্রশিক্ষণ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিবি খুলনার যুগ্মপরিচালক এ কেএম আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ইরেসপো-২য় পর্যায়-এর আওতায় জমাকৃত সঞ্চয় ও প্রণোদনার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে “নারীর ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থান সৃজন” এবং “বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ” বিষয়ে বক্তারা আলোচনা করেন। তাঁরা বাল্যবিবাহের কুফল তুলে ধরে বলেন, কেউ যেনো বাল্যবিবাহের শিকার না হয়, এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। শিক্ষকদেরও শ্রেণিকক্ষে বাল্যবিবাহের কুফল তুলে ধরে ছাত্রীদের বাল্যবিবাহ বিরোধী মনোভাব গড়ে তুলতে সহায়তা করতে হবে। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, কলারোয়া ইউসিসিএ লিমিটেডের সভাপতি সাইফুল্লাহ আজাদসহ গণমাধ্যম কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/