• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১১৫ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, মাঠে ২১ প্লাটুন বিজিবি, ড্রোন ও বডি ক্যামেরা ভোরের চেতনার লোগো ব্যবহার করে ব্যঙ্গাত্মক পোস্ট, সম্পাদক বাদী হয়ে থানায় অভিযোগ বিরলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্যামনগরে নিখোঁজ ব্যক্তির মরদেহ ধানক্ষেতে দেবিদ্বারে গ্যাস ফিল্ডে ডাকাতি: চট্টগ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার ৫, জব্দ ডাকাতির গাড়ি সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ দ্বিতীয় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতা ২০২৬: ঢাকার পথে কুমিল্লা জেলা দল পিরোজপুরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় মানিক পশারীর দাফন সম্পন্ন

বিরলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুসলিম হক বিরল, (দিনাজপুর) / ৪ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

​মোঃ মুসলিম হক, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের বিরলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
​মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়ন থেকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রোস্তম আলীর নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের একটি বিশাল বহর র‍্যালিতে যোগ দিলে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান।
​র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বাবুল হোসেন।
​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন—
​উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল ইসলাম বাদশা,উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ,​পৌর বিএনপি’র সহ-সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন,​পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান,যুগ্মআহ্বায়ক মামুনুর রশিদ মামুন,জাহাঙ্গীর আমল,​উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান বুলেট, রোস্তম আলী, মমিনুর ইসলাম, খায়রুল আলম বাবু এবং বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম, তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, কৃষক দলের সভাপতি বেলাল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা ও সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম ও সদস্য সচিব শিহাব ইমতিয়াজ, এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদসহ বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
​আলোচনা সভা শেষে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/