• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ট্রাকসহ খালে ভেঙে পড়ল বেইলি ব্রিজ, পিরোজপুর-মঠবাড়িয়া-বরগুনা রুটে যান চলাচল বন্ধ

মো. শামীম হোসাইন / ৭০ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের দেবীপুর নামক স্থানে কাঁচামাল বোঝাই একটি ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এর ফলে পিরোজপুরের সঙ্গে মঠবাড়িয়া উপজেলা ও পার্শ্ববর্তী জেলা বরগুনার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার (১০ জুন) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এই রুটে চলাচলকারী শত শত যানবাহন ও হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে তুষখালি মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের একটি কাঁচামাল বোঝাই ট্রাক অতিরিক্ত পণ্য নিয়ে দেবীপুর এলাকার ওই বেইলি ব্রিজের ওপর ওঠে। অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি মাঝখান থেকে ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। ঘটনার পর থেকেই এই অঞ্চলের সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে এবং ব্রিজের দুই পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

ব্রিজটি ভেঙে পড়ার পর থেকে পিরোজপুর, মঠবাড়িয়া ও বরগুনার মধ্যে সরাসরি যাতায়াতকারী দূরপাল্লার বাসসহ পণ্যবাহী শত শত ট্রাক ও অন্যান্য যানবাহন রাস্তার দুই পাশে আটকে আছে। সাধারণ মানুষকে পায়ে হেঁটে বা বিকল্প উপায়ে পারাপারের চেষ্টা করতে দেখা গেছে।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেইলি সেতুটি পুরাতন। সেতু সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল ২০ মেট্রিক টন। কিন্তু ট্রাকটিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি ওজনের আলু বোঝাই থাকায় ভেঙে খালে পড়েছে। এতে জনদুভোগের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, বেইলি ব্রিজটি ভেঙে পড়ার খবর পেয়ে তারা দ্রুত পদক্ষেপ নিচ্ছেন।

তিনি বলেন, ‘আমরা বিষয়টি ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত সময়ের মধ্যে খালে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করে এবং ব্রিজটি মেরামত করে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’ তবে ঠিক কখন নাগাদ যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি সচল হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/