• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ভাণ্ডারিয়ায় নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪

মো. শামীম হোসাইন / ২২০ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর মো. রাইয়ান মল্লিক (৫) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামে প্রতিবেশী এক গৃহস্থের গোয়ালঘরের খড়ের গাদার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত রাইয়ান আতরখালী গ্রামের প্রবাসী রাসেল মল্লিকের ছেলে। সে স্থানীয় পশারিবুনিয়া আফসারিয়া নূরানী কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে অধ্যয়নরত ছিল। পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষ চাচা আব্দুল কাদের মল্লিক শিশুটিকে হত্যার পর মরদেহ খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলেন— মো. রিয়াদ মল্লিক (১৯), মো. মিজান মল্লিক (৪২), মো. সাইদুল ইসলাম (৩৬) এবং মোসা. পারভীন বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ জানুয়ারি) শিশু রাইয়ান সবার অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার মা তন্নী আক্তার ভাণ্ডারিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর ভাণ্ডারিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল যৌথভাবে অনুসন্ধান শুরু করে।

পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী জানান, গ্রেফতারকৃত রিয়াদ মল্লিককে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে শিশুটির অবস্থান সম্পর্কে জানার কথা স্বীকার করে। পরে তার দেখানো মতে বসতঘরের সামনের গোয়ালঘরের খড়কুটার ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/