• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের

সুমন আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি / ৫৯ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সুমন আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সাংবাদিকতা ও গণমাধ্যমকে আরও গতিশীল করার লক্ষ্যে সাপ্তাহিক নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় নবীনগর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সমাজসেবীরা অংশ নেন।
শিক্ষানুরাগী ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অদ্বৈত মল্লব বর্মণ স্মৃতি পাঠাগারের সভাপতি, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বিশিষ্ট লেখক ড. সানাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সাবেক নবীনগর উপজেলা প্রতিনিধি, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি এবং সাপ্তাহিক নবীনগরের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে অনলাইন সংবাদমাধ্যম সময়ের দাবি। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে নবীনগরের কথা অনলাইন সংস্করণ নবীনগরসহ দেশের বিভিন্ন প্রান্তে এবং প্রবাসে অবস্থানরত নবীনগরবাসীর কাছে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা সত্যনিষ্ঠ সাংবাদিকতা, জনস্বার্থ এবং সামাজিক দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অদ্বৈত মল্লব বর্মণ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির, বীর মুক্তিযোদ্ধা মুমিনুল হক, নাট্যগুরু অহিদুল হক ওহিদ, নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, নবীনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট বিনয় কুমার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, নবীনগর মডেল প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাপ্তাহিক নবীনগর পত্রিকার সম্পাদক আব্বাসউদ্দীন হেলাল, নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু, নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মো. খলিলুর রহমান খলিল, ব্রাহ্মণবাড়িয়া অঙ্কুর শিশুকিশোর সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা আনিসুল হক রিপন, বাচিকশিল্পী সোহেল, সহকারী অধ্যাপক ও সাংবাদিক দেলোয়ার হোসেন, আব্দুল মোতালিম, মনোয়ারা হাকিম হাসপাতালের পরিচালক এম এ শাহিন, মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ইমরুল জাহাঙ্গীর, এনটিভি অনলাইন প্রতিনিধি আবু কাউছার, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, আব্দুর রহমান পরান এবং সমাজকর্মী অরুণ পলাশসহ আরও অনেকে।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাপ্তাহিক নবীনগরের কথা পাঠকমহলে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। অনলাইন সংস্করণের সফল যাত্রার পাশাপাশি পত্রিকাটির নিয়মিত প্রিন্ট (মুদ্রিত) সংস্করণ প্রকাশের জোর দাবি জানান উপস্থিত পাঠক, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীরা। তারা পত্রিকার প্রিন্ট সংস্করণ প্রকাশ ও ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতাসহ সার্বিকভাবে পাশে থাকার আশ্বাস দেন। বক্তাদের মতে, নবীনগরের ইতিহাস-ঐতিহ্য, উন্নয়ন, সম্ভাবনা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরতে একটি শক্তিশালী স্থানীয় সংবাদপত্রের বিকল্প নেই। তাই নবীনগরের কথা পত্রিকার উত্তরোত্তর অগ্রযাত্রায় সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে সাপ্তাহিক নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা নতুন এই ডিজিটাল যাত্রার সফলতা কামনা করেন এবং পত্রিকাটির মাধ্যমে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/