• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের কৃতি সন্তান অনয়া সরকার ইশা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬-এর লোকগীতি বিভাগে সারা দেশে প্রথম স্থান অর্জন করে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে।

এই গৌরবময় অর্জনের স্বীকৃতিস্বরূপ ১৫ জুলাই ২০২৬ তারিখে ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অনয়ার হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা সনদ ও স্বর্ণপদক (গোল্ড মেডেল) তুলে দেন এবং নিজ হাতে তা পরিয়ে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রী অনয়ার কণ্ঠে একটি ডুয়েট গান এবং আরও চারটি কোরাস গান উপভোগ করেন। অনয়ার সুরেলা কণ্ঠ, মনোমুগ্ধকর পরিবেশনা ও অসাধারণ প্রতিভার ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনয়ার এই সাফল্যের পেছনে রয়েছে তার মা তুলি সরকার, বাবা শংকর সরকার এবং সংগীতগুরু বাবু অশোক কুমার বিশ্বাস-এর অক্লান্ত ভালোবাসা, উৎসাহ ও দিকনির্দেশনা।

উল্লেখ্য, বাবার চাকরির সুবাদে অনয়া বর্তমানে কিশোরগঞ্জের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত। জন্মস্থান টাঙ্গাইল হলেও নিজের প্রতিভা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে আজ সারা বাংলাদেশের গর্বের এক নাম হয়ে উঠেছে।

অনয়া সরকার ইশার এই অনন্য অর্জনে বেড়বাড়ী গ্রাম, সখীপুর, টাঙ্গাইলসহ সমগ্র এলাকাবাসী আনন্দিত ও গর্বিত। সকলের প্রার্থনা ও শুভকামনা—অনয়া ভবিষ্যতেও দেশ-বিদেশে বাংলাদেশের লোকসংগীতকে আরও সমৃদ্ধ ও উজ্জ্বলভাবে তুলে ধরবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/