• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় মহান বিজয় দিবস পালিত

মো.মিলটন শেখ, নড়াইল প্রতিনিধি। / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ভোরে লোহাগড়া থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভসুচনা করা হয়। কর্মসুচি শুরু হয়। কর্মসুচীর মধ্যে ছিল সকাল সাড়ে ৭ টায় উপজেলা চত্বর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ, সূর্য্যদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, লোহাগড়া লক্ষীপাশা মোল্যার মাঠে বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজ ও ডিসপ্লে, শহীদদের কবর জিয়ারত, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় লেহাগড়ায় উপজেলা চত্বর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, উপজেলা ফায়ার সার্ভিস,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি,, লোহাগড়া পৌরসভা, লোহাগড়া প্রেস ক্লাব,, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদদের স্মরণে উপজেলা চত্বর স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন।

সকাল ৯টায় লোহাগড়া লক্ষীপাশা মোল্যার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে বিজয় দিবসের শুভ উদ্ধোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

পরে কুচকাওয়াজে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার ও লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান সালাম গ্রহণ করেন।

বিজয় দিবস উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও পৌর প্রশাসক মোছা. সাদিয়া সুলতানা,লোহাগড়া থানায় ওসি আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামচুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ফকির ইলিয়াস হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন প্রমুখ।

এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/