• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রীসেবার বেহাল দশা স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা বিরল উপজেলা প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত কলারোয়ায় আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড কয়েক ঘন্টার পরিচয় যুবক-যুবতীর, এক জেলা থেকে আরেক জেলায় চা খেতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত দুদকের মামলা থাকলেও থামেনি বদলি- আলোচনা সমালোচনায় রাণীশংকৈলবাসী দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রীসেবার বেহাল দশা

মোঃ কামরুল হাসান লিটন, স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ): / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মোঃ কামরুল হাসান লিটন, স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ): প্রথম শ্রেণির বিশ্রামাগার নেই, দ্বিতীয় শ্রেণিরটিও ব্যবহারের অনুপযোগী ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে যাত্রীসেবার মান নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ এই জংশন স্টেশনে নেই প্রথম শ্রেণির কোনো বিশ্রামাগার। দ্বিতীয় শ্রেণির একটি বিশ্রামাগার থাকলেও সেটি ব্যবহারের অনুপযোগী। কক্ষের ভেতরে নেই পর্যাপ্ত চেয়ার কিংবা বসার ব্যবস্থা। বিশ্রামাগারের পরিবেশ অত্যন্ত নোংরা এবং ওয়াশরুমের অবস্থাও শোচনীয়। ফলে দীর্ঘ সময় ট্রেনের জন্য অপেক্ষা করা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গৌরীপুর একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন স্টেশন। এই স্টেশন দিয়ে বিজয় এক্সপ্রেস (ঢাকা–চট্টগ্রাম), হাওর এক্সপ্রেস (ঢাকা–মোহনগঞ্জ), মোহনগঞ্জ এক্সপ্রেস (ঢাকা–মোহনগঞ্জ), বলাকা কমিউটার (ঢাকা–জারিয়াঝানঞ্জাইল) ও মহুয়া কমিউটার (ঢাকা–মোহনগঞ্জ)সহ একাধিক ট্রেন চলাচল করে। প্রতিদিন অসংখ্য যাত্রী এই স্টেশন ব্যবহার করলেও তাদের জন্য নেই মানসম্মত বিশ্রামাগার ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা।

বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি আরও বেশি। দীর্ঘ সময় ট্রেনের জন্য অপেক্ষা করতে গিয়ে যাত্রীদের বাধ্য হয়ে স্টেশনের আশপাশের চায়ের দোকানে বসে থাকতে হয়। অন্যদিকে স্টেশনের বাইরে গেলে ছিনতাইয়ের আশঙ্কা এবং নারী যাত্রীদের ইভটিজিংয়ের শিকার হওয়ার ঝুঁকি রয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা। ফলে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে অপেক্ষা করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ যাত্রীরা।

স্টেশনে বিশ্রামাগারের সাইনবোর্ড থাকলেও বাস্তবে সেখানে বিশ্রামের উপযুক্ত পরিবেশ নেই। প্রথম শ্রেণির বিশ্রামাগারের অনুপস্থিতি এবং দ্বিতীয় শ্রেণির বিশ্রামাগারের অব্যবস্থাপনা যাত্রীসেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে। একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশনে যাত্রীদের ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি যাত্রীদের দাবি, গৌরীপুর রেলওয়ে স্টেশনে দ্রুত প্রথম শ্রেণির বিশ্রামাগার নির্মাণ, দ্বিতীয় শ্রেণির বিশ্রামাগার সংস্কার, পর্যাপ্ত চেয়ার-টেবিল স্থাপন এবং পরিচ্ছন্ন ও মানসম্মত টয়লেটের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশু যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়েছে।

এদিকে, জনগণের অর্থে পরিচালিত রেলওয়ে কর্তৃপক্ষের কাছে যাত্রীসেবার এমন অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্মকর্তা-কর্মচারীরা জনগণের অর্থে বেতন-ভাতা গ্রহণ করলেও জনগণের ন্যূনতম সেবা নিশ্চিত করতে অবহেলা কেন—এমন প্রশ্ন সচেতন মহলের।

গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে যাত্রীসেবার মান উন্নয়ন, বিশ্রামাগার সংস্কার ও নতুন বিশ্রামাগার নির্মাণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন যাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/