• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে শুভ প্রবারণা পূর্ণিমা ও সংঘ দান অনুষ্ঠিত ঝিনাইদহের গান্না ইউনিয়নে ৩ শত অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ৫ কেজি আটা বিতরণ করলেন ইতালি প্রবাসী আরিফ কলারোয়ায় ইউএনও আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান বিরলে শতাধিক মসজিদ ও এতিমখানায় এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের কার্পেট বিতরণ নেছারাবাদে সন্ধ্যা নদী থেকে নিখোঁজ শিশু সিয়ামের মরদেহ উদ্ধার, বাবাকে জিজ্ঞাসাবাদ সিরাজদীখানে ৩ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ঝিনাইদহে মানব কল্যাণ সংঘের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিরলে মোজাম্মেল হোসেন চৌধুরী ও মাসুদ হাসান চৌধুরী স্মৃতি কাবাডি টুনার্মেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রীসেবার বেহাল দশা

নেছারাবাদে সন্ধ্যা নদী থেকে নিখোঁজ শিশু সিয়ামের মরদেহ উদ্ধার, বাবাকে জিজ্ঞাসাবাদ

মো. শামীম হোসাইন: / ২৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মো. শামীম হোসাইন: পিরোজপুরের নেছারাবাদে বাক্‌প্রতিবন্ধী বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর সিয়াম (১৩) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (14 নভেম্বর) সকালে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাটসংলগ্ন সন্ধ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির ঘাড়, পিঠ ও মাথার পেছনে জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে নৌপুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা আরিফ রাঢীকে থানায় নেওয়া হয়েছে।
নিহত সিয়াম ও তার পরিবার দীর্ঘ ১৬ বছর ধরে রাজবাড়ী এলাকার একটি আবাসন প্রকল্পে বসবাস করে আসছে।
সিয়ামের মা নুপুর বেগম জানান, গত ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ছেলেকে সঙ্গে নিয়ে তাঁর স্বামী আরিফ রাঢী রাজবাড়ী লঞ্চঘাটসংলগ্ন সন্ধ্যা নদীতে মাছ ধরতে যান। রাত ৮টা পর্যন্ত স্বামী-সন্তান বাড়িতে না ফেরায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে বাবার বাড়িতে গিয়ে স্বামীকে দেখতে পান। এ সময় ছেলের কথা জিজ্ঞাসা করলেও তিনি কিছু জানাননি। পরে ১৩ নভেম্বর থানায় ছেলের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরদিন সকালে নদীতে ছেলের লাশ ভাসতে থাকার খবর পান।
নুপুর বেগম বলেন, ছেলের ঘাড় ও মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা তাকে আঘাত করেছে, তা তিনি জানেন না।
রাজবাড়ী লঞ্চঘাট থেকে শেহাংগল লঞ্চঘাটে খেয়া পারাপারের মাঝি উজ্জ্বল বলেন, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে খেয়া পারাপারের সময় লঞ্চ টার্মিনালের সামনে নদীতে একটি শিশুর লাশ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের খবর দিলে তাঁরা এসে লাশটি সিয়ামের বলে শনাক্ত করেন। লাশ উদ্ধারের সময় শিশুটির শরীরের কয়েকটি স্থানে কোপের মতো দাগ দেখা গেছে।
রাজবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্তারউজ্জামান বলেন, সিয়াম তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল বলে শুনেছেন। নদীতে তার লাশ পাওয়া গেছে। শিশুটির ঘাড়, মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানতে পেরেছেন তিনি।
নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত বলেন, লাশ উদ্ধারের সময় শিশুটির ঘাড়, পিঠ ও মাথার পেছনে জখমের চিহ্ন দেখা গেছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গত ১২ নভেম্বর সিয়াম তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় শুক্রবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। শনিবার সকালে সন্ধ্যা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। লাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আরিফ রাঢীকে থানায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/