• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে মানব কল্যাণ সংঘের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিরলে মোজাম্মেল হোসেন চৌধুরী ও মাসুদ হাসান চৌধুরী স্মৃতি কাবাডি টুনার্মেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রীসেবার বেহাল দশা স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা বিরল উপজেলা প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত কলারোয়ায় আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড কয়েক ঘন্টার পরিচয় যুবক-যুবতীর, এক জেলা থেকে আরেক জেলায় চা খেতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত দুদকের মামলা থাকলেও থামেনি বদলি- আলোচনা সমালোচনায় রাণীশংকৈলবাসী

ঝিনাইদহে মানব কল্যাণ সংঘের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৩ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: নানা আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ঝিনাইদহে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সংঘের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে ঝিনাইদহ টিভি সেন্টারের পশ্চিম পাশে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু ও বড়দের জন্য আয়োজন করা হয় বিভিন্ন আনন্দঘন খেলাধুলার। শিশুদের জন্য ছিল বিস্কুট দৌড় ও বেলুন ফাটানো প্রতিযোগিতা। অন্যদিকে বড়দের জন্য আয়োজন করা হয় চোখ বেঁধে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। এসব খেলাধুলায় অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে অতিথি ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে শুরু হয় আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তারা মানব কল্যাণ সংঘের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই মানব কল্যাণ সংঘ সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে। বিশেষ করে দরিদ্র পরিবার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের সহযোগিতায় সংগঠনটির সদস্যরা বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছেন। এসব সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে সংগঠনটি স্থানীয়ভাবে সুনাম অর্জন করেছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাহিন ঢালী, ঝিনাইদহের সাবেক টিআই মশিউর রহমান, চিত্ত মিডিয়ার প্রধান জুয়েল রানা, বিশিষ্ট সমাজসেবক জহির রায়হান, সাংবাদিক জহিরুল ইসলাম জহির, বাঘাডাঙ্গার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিষ্ঠাতা পরিচালক আনিছুর রহমান, প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব কল্যাণ সংঘের সভাপতি সজিব হাসান।

খেলাধুলা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভাসহ নানা আয়োজনে সংগঠনটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিণত হয় এক মিলনমেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/