• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে শুভ প্রবারণা পূর্ণিমা ও সংঘ দান অনুষ্ঠিত ঝিনাইদহের গান্না ইউনিয়নে ৩ শত অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ৫ কেজি আটা বিতরণ করলেন ইতালি প্রবাসী আরিফ কলারোয়ায় ইউএনও আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান বিরলে শতাধিক মসজিদ ও এতিমখানায় এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের কার্পেট বিতরণ নেছারাবাদে সন্ধ্যা নদী থেকে নিখোঁজ শিশু সিয়ামের মরদেহ উদ্ধার, বাবাকে জিজ্ঞাসাবাদ সিরাজদীখানে ৩ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ঝিনাইদহে মানব কল্যাণ সংঘের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিরলে মোজাম্মেল হোসেন চৌধুরী ও মাসুদ হাসান চৌধুরী স্মৃতি কাবাডি টুনার্মেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রীসেবার বেহাল দশা

সিরাজদীখানে ৩ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

গোলাম মোস্তফা, সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: / ৪৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

গোলাম মোস্তফা, সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখানে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি (পটাশ) সার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল্লাহ বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষি ও কৃষককে বাদ দিয়ে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। কৃষকের উৎপাদন খরচ কমানো এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। বর্তমান সরকার কৃষিবান্ধব কার্যক্রমের মাধ্যমে কৃষকদের পাশে থাকতে চায়। কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন। এতে সরিষার আবাদ বাড়বে, কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণে দেশীয় উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, কৃষকদের শুধু প্রণোদনা দিলেই হবে না, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে। কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে হবে, যাতে কৃষকরা অধিক ফলন পেয়ে আর্থিকভাবে লাভবান হতে পারেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/