• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে শুভ প্রবারণা পূর্ণিমা ও সংঘ দান অনুষ্ঠিত ঝিনাইদহের গান্না ইউনিয়নে ৩ শত অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ৫ কেজি আটা বিতরণ করলেন ইতালি প্রবাসী আরিফ কলারোয়ায় ইউএনও আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান বিরলে শতাধিক মসজিদ ও এতিমখানায় এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের কার্পেট বিতরণ নেছারাবাদে সন্ধ্যা নদী থেকে নিখোঁজ শিশু সিয়ামের মরদেহ উদ্ধার, বাবাকে জিজ্ঞাসাবাদ সিরাজদীখানে ৩ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ঝিনাইদহে মানব কল্যাণ সংঘের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিরলে মোজাম্মেল হোসেন চৌধুরী ও মাসুদ হাসান চৌধুরী স্মৃতি কাবাডি টুনার্মেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রীসেবার বেহাল দশা

বিরলে শতাধিক মসজিদ ও এতিমখানায় এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের কার্পেট বিতরণ

মোঃ মুসলিম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: / ১০৩ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

​মোঃ মুসলিম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় শতাধিক মসজিদ ও এতিমখানায় কার্পেট বিতরণ করেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
​শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক উপজেলার শতাধিক মসজিদ ও এতিমখানা কর্তৃপক্ষের হাতে এসব কার্পেট তুলে দেন।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে মসজিদ ও এতিমখানাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। নির্বাচনী এলাকার ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তার প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
​বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিউর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল এমরান ও উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন।
​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট মসজিদ ও এতিমখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/