• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ৯ম ভাইস-চ্যান্সেলর হিসেবে অধ্যাপক (অব:) ড. মো. মাকসুদ হেলালী-এর দায়িত্ব গ্রহণ

খুলনা ফুলতলা উপজেলা প্রতিনিধি / ১৭৮ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে
যোগদান করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল
ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব:) ড. মো. মাকসুদ হেলালী। মহামান্য
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও
উচ্চ শিক্ষা বিভাগের ২৪ জুলাই ২০২৫ ইং তারিখের
৩৭.০০.০০০০.০৮০.১১.০১০.১৮-১২২ নং স্মারক এর প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে অধ্যাপক (অব:) ড. মো. মাকসুদ
হেলালী-কে ০৪ (চার) বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হয়। সে মোতাবেক ২৫ জুলাই
শুক্রবার অপরাহ্নে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলর
মহোদয়ের দপ্তরে আনুষ্ঠানিকভাবে ৯ম ভাইস-চ্যান্সেলর হিসেবে তিনি দায়িত্ব
গ্রহণ করেন।
অধ্যাপক (অব:) ড. মো. মাকসুদ হেলালী আয়ারল্যান্ড এর ডাবলিন সিটি
ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি বুয়েটের মেকানিক্যাল
ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে প্রথম শ্রেণীতে বিএসসি এবং এমএসসি ইঞ্জিনিয়ারিং
ডিগ্রী সম্পন্ন করে ১৯৮৪ সালে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে
প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে একই বিশ^বিদ্যালয়ে
১৯৮৬ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৬ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৯৮ সালে
অধ্যাপক হিসেবে যোগদান করেন। অতপর ২০২১ সালে বুয়েট থেকে অবসর গ্রহণ
করেন। তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, মেকানিক্যাল
ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং
বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) সহ
বিশ^বিদ্যালয়�


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/