• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

শরণখোলায় জমির সক্ষমতা ও ফসলের উপযোগীতা বিষয়ক কর্মশালা

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

শরণখোলায় খোন্তাকাটা ইউনিয়নের জমির সক্ষমতা ও ফসলের উপযোগিতা প্রচার সম্পর্কিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯.৩০ সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ডেভলপমেন্ট (সিডিডি) এর আয়োজনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ কর্মশালার কার্যক্রম আরম্ভ হয়। সিডিডির প্রকল্প ব্যবস্থাপক সরোয়ার জাহান খানের পরিচালনায় স্থানীয় কৃষকদের জমির সক্ষমতা, ফসলের উপযোগিতা, জমির বৈশিষ্ট্য এবং কোন ফসল কোন জমিতে ভাল জন্মাতে পারে, সে বিষয়ে আলোচনা করা হয়। উক্ত কর্মশালায় জমির উর্বরতা পরীক্ষা এবং মাটি পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। কৃষকরা তাদের জমির বৈশিষ্ট্য অনুযায়ী সঠিক ফসল নির্বাচন ও জমি প্রস্তুত করার সঠিক পদ্ধতি এবং সার ব্যবহারের কৌশল আলোচনা করা হয়। সঠিক সেচ ব্যবস্থা নিশ্চিত করা এবং পানির সর্বোত্তম ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়। ফসলের সঠিক পরিচর্যা, রোগ ও পোকামাকড় দমন এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

সিডিডি আয়োজিত কর্মশালায় কৃষকদের জমির সর্বোত্তম ব্যবহার এবং ফসলের ফলন বাড়াতে উৎসাহিত করে মাঠভিত্তিক অভিজ্ঞতা বিনিময় করেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো: মাহবুব হাসান। কর্মশালায় আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমতিয়াজ উদ্দিন। উক্ত কর্মশালায় প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার সমাপনী বক্তব্যে বলেন, এই ধরনের কর্মশালা কৃষকদের উন্নত চাষাবাদ পদ্ধতি গ্রহণে উৎসাহিত করে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/