• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নড়াইলে কৃষকদের মাঝে নারকেলের চারা বিতরনের শুভ উদ্বোধন

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধিঃ / ১৭৭ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইল সদরে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন ২০২৫) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান।

এই কর্মসূচির আওতায় মোট ১০০০ জন কৃষককে ৫টি করে নারিকেল চারা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১২০০টি নারিকেল চারা বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, নারিকেল চারা বিতরণ করে কৃষকদের মধ্যে নারিকেল চাষে উৎসাহিত করা এবং স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সৌরভ দেবনাথসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, স্থানীয় কৃষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/