• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন / ৪০৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

যশোর সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ জুন) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) টহল দল বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় গাঁজা, ক্যালসিয়াম কার্বোনেট, শাড়ি, কম্বল, বিভিন্ন প্রকার ওষুধ ও কসমেটিকস সামগ্রীসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১৭ লাখ ২৩ হাজার ৫৪০ টাকা।

বিজিবি জানায়, পাঁচপীরতলা, আন্দুলিয়া, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে আমরা প্রতিনিয়ত মাদক এবং বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করছি।”

তিনি আরও বলেন, “জব্দকৃত ভারতীয় পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।

সীমান্ত এলাকায় বিজিবির এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/