• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নলদী ইউনিয়ন উন্নয়ন সংঘের আয়োজনে উলামা সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন

নড়াইল প্রতিনিধি: / ২৩০ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অনুষ্ঠিত হলো ‘উলামা সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান । নলদী ইউনিয়ন উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এ উৎসব রূপ নেয় একটি ব্যতিক্রমধর্মী সামাজিক মিলনমেলায়।

১৩জুন শুক্রবার , বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই উৎসব জমজমাট হয়ে ওঠে নকখালী দাখিল মাদ্রাসার হল রুম । সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনায়েত হোসেন, সঞ্চালনায় ছিলেন সংঘের অন্যতম সংগঠক জনাব তরিকুল ইসলাম আতিক । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সংগঠক, তরুণ ছাত্রনেতা মো. তুহিন মোল্লা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মানবতার মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে নলদী ইউনিয়ন উন্নয়ন সংঘ।” তিনি সংগঠনের মানবিক কার্যক্রমের বিবরণ তুলে ধরে জানান, সম্প্রতি সংগঠনটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘরের টিন সরবরাহ করেছে এবং আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর নির্মাণে সহায়তা করেছে। স্থানীয় মানুষের মুখে মুখে এখন প্রশংসা কুড়াচ্ছে এ সংগঠন।

উৎসবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব নজরুল ইসলাম , সংগঠনের সদস্য সচিব মাহফুজুর রহমান শাহিন, মাওলানা মাহমুদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক কামরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী শিমুল মোল্লা , প্রবাসী আলী হাসান শান্ত সহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল: বিভিন্ন প্রতিষ্ঠানে নলদী উন্নয়ন সংঘের সদস্যরা অ্যাডহক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি নির্বাচিত হয়েছেন নলদী উন্নয়ন সংঘের সংগঠক মো তুহিন মোল্লা, চাকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের সদস্য সচিব মাহফুজুর রহমান শাহিন, নওয়াপাড়া মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের উপদেষ্টা মাহমুদুর রহমান, সওর হাজারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মো মাসুদুর রহমান। তাদেরকে ক্রেস্ট প্রদান করে সংগঠনটি।

নলদী ইউনিয়ন উন্নয়ন সংঘের এমন আয়োজন শুধু ঈদের আনন্দকেই নয়, বরং সামাজিক সচেতনতা ও মানবিক দায়িত্ববোধকেও তুলে ধরেছে। এই আয়োজন প্রমাণ করে দিয়েছে একটি ছোট এলাকা থেকেও বড় উদাহরণ তৈরি করা সম্ভব। ###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/