• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে তিন লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন / ১৭৬ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৩ জুন) ৪৯ বিজিবির অধীন যশোর ব্যাটালিয়নের টহল দল আন্দুলিয়া, বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, বার্মিজ চাকু, মোবাইল ফোন, বিভিন্ন ধরনের চকলেট, খাদ্য সামগ্রী, গ্রিফ ওয়াটার এবং ভারতীয় কসমেটিকস। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে বিজিবি মাদক ও চোরাচালানি পণ্য আটক করছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/