• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার তিন নেতাকে শোকজ

জেলা প্রতিনিধি নড়াইল, / ৩৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার তিন নেতা
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় তিন নেতাকে শোকজ দেওয়া হয়েছে।
বিষয় : কারণ দর্শানোর নোটিশ।

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ০৯ জুন, ২০২৫ ইং তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলার কতিপয় নেতাকর্মীর মাঝে ঘটে যাওয়া অভ্যন্তরীণ সাংঘর্ষিক কার্যক্রমের জন্য আমরা অত্যন্ত লজ্জিত এবং শোকাহত। এই সংঘর্ষের ঘটনায় জড়িত মোঃ আব্দুর রহমান মেহেদী (যুগ্ম সদস্য সচিব ও ভারপ্রাপ্ত আহ্বায়ক), আমিরুল ইসলাম (যুগ্ম-সদস্য সচিব)-কে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন বহিষ্কার করা হবেনা এ মর্মে কারণ দর্শাতে নির্দেশ দেয়া হলো।

যদি তারা আগামী ৭ দিনের মধ্যে যৌক্তিক কারণ দর্শাতে ব্যর্থ হন তবে কেন্দ্রীয় সংগঠন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।

এছাড়াও নড়াইল সদর উপজেলা আহ্বায়ক মোঃ রাশেদুল ইসলাম মামুন এই সংঘর্ষে যুক্ত থাকায় তাকে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হবেনা এ মর্মে কারণ দর্শানোর নির্দেশ দেয়া যাচ্ছে। আগামী সাত দিনের মধ্যে তাকেও যথাযথ কর্তৃপক্ষের নিকট কারণ দর্শাতে হবে।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কারণ দর্শানো ব্যাতিরেখে তাকে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞা প্রদান করা হলো৷ আগামী ৭ দিনের মধ্যে যৌক্তিক কারণ দর্শাতে পারলে পুনরায় তাকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।

নির্দেশক্রমে,
সদস্য সচিব
মোঃ শাফায়াত উল্লাহ
ও মুখ্য সংগঠক
কাজি ইয়াজুর রহমান বাবুর
পক্ষে,

নুসরাত জাহান
মুখপাত্র
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/