• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে উপজেলা নির্বাচন অফিসের এক নারী

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ১৯২ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

বাগেরহাটোর শরণখোলায় সিলিং ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বিথী আক্তার (২২) নামের এক নারী। বিথী উপজেলা নির্বাচন অফিসে আউটসোর্সিং এর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরি করতেন। সে পশ্চিম কদমতলার সৌদি প্রবাসী হেলাল পহলানের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

১১ জুন রাতে হেলাল পহলানের ভাড়া বাসার একটি রুমের মধ্যে বিথী আক্তারকে সিলিং ফ্যান ঝুলানোর হুকের সাথে গালার ওড়না প্যাচানো অবস্থায় দেখা যায়। জানা গেছে বিথী জেলা সদরের ৬ নং যাত্রাপুর ইউনিয়নের ৮ নং পাঁচুলী ওয়ার্ডের বাসিন্দা হান্নান শেখের মেয়ে।
হেলাল পহলানের স্ত্রী বিথি বেগম বলেন, মেয়েটি তার বাড়িতে সাত মাস ধরে ভাড়া থাকতেন। বিকেলে বিথী তার সাথে নদীর পাড়ে ঘুরতে যাওয়ার কথা বলেন। এরপরে তার সাথে আর কোন কথা হয়নি। শরণখোলা নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা এনায়েত হোসেন পবিত্র ঈদুল আজহার ছুটিতে রয়েছেন। তিনি এই খবর শুনে দুঃখ প্রকাশ করেছেন। বীথি আক্তারের বাড়িতে তার পিতা মাতাকে খবর দেওয়া হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ খবর পেয়ে সাব-ইন্সপেক্টর বিনয় কুমার হালদারের নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি টিম ঘটনাস্থলে পাঠান। পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে বিথী আক্তারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে পোস্টমর্টেম এর জন্য লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে শরণখোলা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/