• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শার্শায় বোমা হামলা চালিয়ে বিএনপি নেতা হত্যা মামলার দুই আসামী আটক

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন / ১৫৮ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

যশোরের শার্শার ডুবপাড়ায় বোমা হামলা চালিয়ে বিএনপি নেতাকে হত্যা মামলায় আহসান কবির সোহেল(৩১) ও রিপন হোসেন (৩০) নামে দুই এজাহার নামীয় আসামীকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক আহসান কবির ওরফে সোহেল রানা যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা (চাঁচড়া) গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও রিপন হোসেন ওরফে বাতু বেনাপোল পোর্ট থানার ডুপপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার ঈদের দিন রাতে ডুপপাড়া গ্রামে বোমা হামলা চালিয়ে ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাইকে হত্যা করা হলে থানায় মামলা দায়ের হয়। পরে হত্যাকারীদের আটককের জন্য পুলিশ অভিযান চালিয়ে এজাহার ভুক্ত আসামী আহসান কবিরকে যশোর কোতোয়ালি থেকে ও রিপন হোসেনকে বেনাপোল এলাকা থেকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/