• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে মমিন মন্ডলের ভাই জোবায়ের মন্ডল গ্রেফতার

মোঃইয়াছিন আলী সিরাজগঞ্জ প্রতিনিধি : / ২১৫ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

দেশত্যাগের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী ও এনায়েতপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোমিন মন্ডলের ভাই জোবায়ের মন্ডলকে দেশত্যাগের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২ জুন) সন্ধ্যায় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার। তিনি জানান, জোবায়ের মন্ডলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। রোববার সন্ধ্যায় বিদেশে পালানোর চেষ্টা করলে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে সনাক্ত করা হয় এবং আটক করা হয়।

পরে রাতে তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/