• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লায় সাংবাদিকের উপর মাদক কারবারিদের হামলা

শাহাদাত কামাল শাকিল... / ১০৭ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

মাদক সেবনে বাধা ও গোমতি নদীর মাটিকাটার সংবাদ প্রকাশের জের ধরে বাংলাদেশ সমাচার কুমিল্লা জেলা প্রতিনিধি ও বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শাফির উপর হামলা চালিয়েছে সঙ্ঘবদ্ধ মাদক কারবারির একটি দল।

বুধবার (৪ জুন) দুপুরে কুমিল্লা দুর্গাপুর গোমতির বেরিবাঁধ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা এ সময় সাফিকে ব্যাপক মারধর করে কুরবানীর জন্য গরু ক্রয়ের দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

আহত সাংবাদিক সাফি জানান, হামলাকারীরা বিভিন্ন সময় তার অফিস ও গোমতী নদীর আইল এলাকায় মাদক সেবন করত। তারা যেন মাদক সেবন না করে এ নিয়ে তাদের বাধা দেয়। এছাড়া কিছুদিন পূর্বে গোমতী নদীর চর থেকে মাটিকাটা নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে নিউজ প্রকাশ করে। এতে তারা বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিল।

বুধবার দুপুরে কুরবানীর গরু ক্রয় করার জন্য সাফি বাবুবাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে উৎপাতে থাকা দুর্গাপুর এলাকার দুলাল মিয়ার ছেলে জনি, মৃত মনু মিয়ার ছেলে দুলাল মিয়া, মাহাবুব এবং মাহবুবের ছেলে সায়িম অজ্ঞাত ৪/৫ জনের একটি দল নিয়ে গোমতির আইলে তার উপর হামলা চালায়। হামলাকারীরা এসময় তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে, এছাড়া তার সাথে থাকা গরু ক্রয়ের দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি-ধমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা গোমতী নদীর আইল এলাকা থেকে সাফিকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে আসেন।

হামলার খবরে কুমিল্লার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা সদর হাসপাতালে যায়। এবং এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

বিকেলে আহত সাফির মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, হামলার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/