• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি: / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়।

মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ইং, বিকাল ৪টায় ঝিনাইদহ সদর উপজেলার ৪নং হলিধানী ইউনিয়নের নাটাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মোঃ ইব্রাহীম রহমান বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপি এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মোঃ শরিফুল ইসলাম খোকন, সহ-প্রচার সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপিও মোঃ ইয়াকুব আলী, বিএনপি নেতা, ৪নং হলিধানী ইউনিয়ন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নিজাম উদ্দিন, বিএনপি নেতা, ৪নং হলিধানী ইউনিয়ন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ উজ্জ্বল আতিক, সহ-সাংগঠনিক সম্পাদক, ঝিনাইদহ জেলা যুবদল।

আয়োজনটি পরিচালনা করেন ৪নং হলিধানী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাটাবাড়িয়া বিএনপি নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং আগত অতিথি ও স্থানীয়দের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/