• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে অনলাইন জুয়ার এজেন্ট মেহেদি হাসান গ্রেফতার

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি: / ১৪৪ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

সাইবার অপরাধ দমনে ঝিনাইদহ জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে অনলাইন জুয়া সাইট “BengalWin”-এর বাংলাদেশি এজেন্ট মেহেদী হাসান (২৩) কে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ।

শনিবার (১ জুন ২০২৫) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সদর উপজেলার চর মুরারীদহ (কলুপাড়া, আবাসন ব্রীজ সংলগ্ন) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে মেহেদী হাসানের ব্যবহৃত একটি Motorola Edge 50 Fusion স্মার্টফোন এবং একটি Microsoft Surface Laptop3 ল্যাপটপ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান স্বীকার করে, তিনি ‘BengalWin’ নামক জুয়া সাইটের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে জুয়া পরিচালনা করতেন। তিনি জানান, উক্ত সাইটটি ফিলিপাইন থেকে পরিচালিত হয় এবং সেখান থেকেই তিনি আর্থিক লভ্যাংশ পেতেন। মোবাইল ব্যাংকিং এবং বিভিন্ন পেমেন্ট চ্যানেলের মাধ্যমে তিনি অর্থ লেনদেন করতেন।

তিনি আরও জানান, WhatsApp ও Telegram-এর মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলোভনমূলক রেফারেল লিংক ছড়িয়ে সাধারণ মানুষকে জুয়ায় আকৃষ্ট করতেন। একইসঙ্গে, সাইটে সক্রিয় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সাব-এজেন্ট নিয়োগ দিতেন।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ গঠনের পর থেকে সাইবার অপরাধ দমনে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার সাইবার টিমকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান জাকারিয়া জানান, “সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধ একটি মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। জেলা পুলিশ এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে।”

গ্রেফতারকৃত মেহেদী হাসানসহ অজ্ঞাতনামা অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় “সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫”-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/