• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে কবিরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

কবিরহাট প্রতিনিধি সাইফুল ইসলাম / ২০২ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

৩১ মে শনিবার বিকেল ৪টায় কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটি সদস্য গোলাম হায়দার বিএসসি, সাবেক নোয়াখালী জেলা বিএনপি সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জাতীয় নির্বাহী কমিটি সদস্য ফোরকান ই আলম ফোরকান, সাবেক নোয়াখালী জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং সুন্দর একটি আগামীর বাংলাদেশ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

পরে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/