• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহের শহরে এক যুবককে ছুরি আঘাতে হত্যা।

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৪৪৬ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

ঝিনাইদহ শহরের বেপারীপাড়ায় শুক্রবার বিকালে জীবন ওরফে মন্টু (২২) নামে এক যুবককে ছুরি আঘাতে খুন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের সিদ্দিকিয়া সড়কের বেপারীপাড়া বিল্লাল স্টোরের সামনে । নিহত জীবন শহরের ঝিনাইদহ পৌরসভার ২ নং ওয়ার্ড কালিকাপুর পশ্চিম পাড়া এলাকার রজব আলীর ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানায়, মাদক ব্যবসা ও মাদক সেবন নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ গ্রুপের সাথে জীবনের বিরোধ চলে আসছিল।

বিরোধের জের ধরে ৩০মে ২০২৫ ইং শুক্রবার বিকাল পাঁচটার দিকে বেপারীপাড়ার জিয়ার ছেলে শিমুল, একই এলাকার বাহার আলীর ছেলে সাইফুল ও সাজ্জাদের ছেলে অলিউল দলবল নিয়ে জীবনকে ছুরিকাঘাতে করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী অভিযোগ করেন দীর্ঘদিন ধরেই সিদ্দিকিয়া সড়ক এলাকায় মাদক ব্যবসায়ীদের ব্যাপক তৎপরতা থাকলেও পুলিশ তাদের কাউকে গ্রেফতার করেনা। ফলে, এলাকার যুব সমাজ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে খুনিদের সনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/