• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরল সীমান্তে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ ০২ জন আটক

মুসলিম হক বিরল (দিনাজপুর)// / ১৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ধর্মজৈন বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩২০/৩-এস এর নিকট দিয়ে আনুমানিক দেড় কিলোমিটার দূরে ছোট ভুটিয়াবন কবরস্থান এলাকা থেকে ভারতীয় নিষিদ্ধ ৭ (সাত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটর সাইকেল’সহ ২ (দুই) জনকে আটক করেছে বিজিবি’র টহল দল। আটককৃতদের বিরল থানায় সোপর্দ করা হয়েছে।
বুধবার (২৮ মে ২০২৫) দুপুর ১টায় বিরল উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা হতে বিজিবি টহলদল উপজেলার ধর্মজান গ্রামের মৃত. আব্দুল হান্নানের ছেলে মোঃ সোহেল রানা (৩২) এবং একই গ্রামের জার্জ্জিসের ছেলে মোঃ রনি (২৩)’কে আটক করতে সক্ষম হয়। পরে তাদের বিরল থানায় সোপর্দ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর জানান, বিজিবি কর্তৃক সোপর্দকৃত ব্যক্তিদ্বয়ের আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/