• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় ছাগল চুরির পর রান্নার চেষ্টা, জনতার হাতে আটক নারী

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: / ৩৯২ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের সাগান্না গ্রামের ঢালীপাড়ায় ঘটে গেছে এক অদ্ভুত এবং চাঞ্চল্যকর চুরির ঘটনা।

রোববার, ২৫ মে ২০২৫ — সকাল ৬টার দিকে সাগান্না গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের একটি ছাগল নিখোঁজ হয়। সারাদিন খোঁজাখুঁজি করেও ছাগলের কোন সন্ধান না পেয়ে, এক পর্যায়ে এক প্রতিবেশীর মাধ্যমে জানা যায় — ছাগলটিকে দেখা গেছে ময়না খাতুনের বাড়ির দিকে যেতে।

অভিযোগের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি, ভুক্তভোগীর পরিবার এবং এলাকার কিছু লোক মিলে সরেজমিনে ময়নার বাড়িতে যান। সেখানে বাধা দেন ময়না খাতুন নিজেই।

তবে সন্দেহ বাড়তে থাকলে, গ্রামবাসী ও মেম্বার মিলে বাড়ি তল্লাশি করেন। তল্লাশির সময় পাওয়া যায় একটি গামলায় রান্না করা মাংস, ছাগলের মাথা এবং দেহের অন্যান্য অংশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি হওয়া ছাগলটির বাজারমূল্য আনুমানিক ১৫ থেকে ১৭ হাজার টাকা।

ঘটনার পর জনতার হাতে আটক হন অভিযুক্ত ময়না খাতুন। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/