• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাতে টিসিবির পণ্য স্থানীয়দের হাতে আটক- ঘটনাস্থলে যায়নি প্রশাসন

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পণ্য বিক্রির অসৎ উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ থেকে সরিয়ে নেওয়ার সময় পণ্য সহ রাজু নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হলেও খবর পেয়েও ঘটনাস্থলে যায়নি উপজেলা প্রশাসন।

বুধবার ২১-শে মে রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনাটি ঘটে।
তবে সরকারের বরাদ্দকৃত টিসিবির পণ্য আটকের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হলেও তথ্য পেয়ে ঘটনাস্থলে যায়নি উপজেলা প্রশাসন অভিযোগ স্থানীয়দের।

ঘটনার প্রেক্ষিতে স্থানীয়রা জানান, গত ১৫-ই মে কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ করেন মাহিম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের টিসিবি ডিলার আব্দুল আওয়াল ও তার লোকজন। প্রতিটি প্যাকেজে দেয়া হয় চাল,ডাল,তেলসহ নির্ধারিত পণ্য। আর কার্ডধারিদের মাঝে এসব পণ্য বিতরণ করার পরেও থেকে যায় বেশ কিছু প্যাকেজ। এ সময়ে উপস্থিত কার্ডবিহীন লোকজন টিসিবি পণ্য ক্রয় করতে চাইলে ডিলার জানান কার্ডের বাইরে কোন পণ্য দেয়া হবে না । এরপর ডিলারের লোকজন প্যাকেজ গুলোকে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রেখে দেন। পরবর্তিতে বুধবার রাতে বিক্রয়ের উদ্দেশ্যে টিসিবির পণ্য অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয়দের হাতে আটকের এ ঘটনা ঘটে।

টিসিবির মালামাল আটকের সময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, যেসব মালামাল বিতরণ হয়নি। সেই পণ্যগুলো আজ রাতে ইউনিয়ন পরিষদ থেকে বের করে নিয়ে যাচ্ছিল মাহিম ট্রেডার্সের টিসিবি ডিলার আব্দুল আওয়ালের লোক রাজু নামে এক ব্যাক্তি। রাজু ইউনিয়ন পরিষদের চৌকিদারের কাছে চাবি নিয়ে ডিলারের সাথে যোগসাজশে এই টিসিবির পণ্যগুলো বিক্রির অসৎ উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।পরে এলাকাবাসি টিসিবির পণ্যসহ হাতে-নাতে আটক করে প্রশাসনকে খবর দেয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃস্টি হলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে যায়নি কিংবা কার্যত প্রদক্ষেপ গ্রহণ করেনি। আটক পরবর্তিতে ইউনিয়ন পরিষদের অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে তাদের হেফাজতে রাখেন।

এ বিষয়ে ভানোর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলী জানান, টিসিবির পণ্য সামগ্রী ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়েছিল। কিন্তু নিয়ে যাওয়ার সময় তিনি অবগত নন বলে জানান তিনি।

এবিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, ইউপি চেয়ারম্যানকে উদ্ধার হওয়া মালামালগুলো ইউপি কার্যালয়ে রাখতে বলা হয়েছে। আগামীকাল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, ভানোর ইউনিয়ন পরিষদের আওতায় টিসিবির স্মার্ট কার্ডধারী সুবিধাভোগী রয়েছেন ৭৫৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/