• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

খুবিতে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ পেলেন ১৬ শিক্ষার্থী

খুলনা ব্যুরো : / ২৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের উদ্যোগে ১৬ জন শিক্ষার্থীকে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ তুলে দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
এ সময় তিনি বলেন, প্রয়াত প্রফেসর দীপক কামাল ছিলেন একজন অসাধারণ শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবান্ধব মানুষ। তাঁর স্মৃতিকে চিরকাল অম্লান রাখতে আজকের এই স্কলারশিপ প্রদান অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই স্কলারশিপ শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস। আমি আশা করি, স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে প্রফেসর দীপক কামালের মতোই সমাজ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন ও প্রয়াত প্রফেসর দীপক কামালের সহধর্মিণী ড. হেনা খাতুন।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. মমতাজ খানম। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. এ কে ফজলুল হক ও স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক গৌরী শঙ্কর রায়। স্কলারশিপপ্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ হৃদয় আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মেহেনাজ আফরীন খান ঝিলিক ও মোঃ তুহিন হোসেন। এ সময় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, আমন্ত্রিত অতিথি, স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/