• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নড়াইলে তুচ্ছ ঘটনায় হামলায় প্রাণ গেলো টোকন আলীর

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি / ২৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ টোকন আলী (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া, ওই ব্যক্তির দুই ছেলে ও এক নারীসহ মোট তিনজন আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে, বুধবার (৭ মে) লোহাগড়া উপজেলার করফা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। সৈয়দ টোকন আলী ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার করফা গ্রামে সৈয়দ টোকন আলীর স্ত্রী তার চাচাতো ভাইয়ের ছেলেদের বাড়ির পাশ দিয়ে ভ্যান নিয়ে যেতে নিষেধ করেন, যা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর, সৈয়দ টোকন আলী ও তার পরিবারের সদস্যদের ওপর চাচাতো ভাই সৈয়দ ফেরদৌস আলী, সৈয়দ রিজ্জাক আলী, সৈয়দ এরদাউস আলী এবং ভাতিজা সৈয়দ রহিম আলী, সৈয়দ করিম আলী, সৈয়দ রহমত আলী ও সৈয়দ হৃদয় আলীসহ তাদের বাড়িতে থাকা ধানকাটা শ্রমিকরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সৈয়দ টোকন আলী, তার ছেলে সৈয়দ রুবেল আলী এবং সৈয়দ রাজু আলীসহ আরেক নারী আহত হন। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক টোকন আলীর অবস্থা গুরুতর দেখে তাকে অন্যত্র নেয়ার পরামর্শ দেন। প্রথমে তাকে যশোর এবং পরে ঢাকায় নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/