• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে ওয়ান শুটারগানসহ আটক ৩

মোঃ তুহিন মোল্লা, নড়াইল জেলা প্রতিনিধি: / ২১৯ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া চরকান্দিপাড়া থেকে সেনাবাহিনীর অভিযানে দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজন আটক হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্প।

সেনাবাহিনী সূত্রে জানা যায়,

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(৫ মে) ভোররাতে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া চরকান্দিপাড়ায় অভিযান পড়াশোনা করে জলিল শেখের ছেলে জাহিদ শেখ (৫০) হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ(৪৫) ও মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ কে আটক করে কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান,১৭টি রামদা,৩টি চাইনিজ কুড়াল,৪টি চাপাতি, ১টি বল্লাম,৪ টি টেটা উদ্ধার করে সেনাবাহিনী।

আটকৃতদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান, কালিয়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা একটি ওয়ান শুটারগান ও দেশে তৈরি অস্ত্রশস্ত্রসহ তিনজন আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে।

এ সংক্রান্তে নড়াগাতি থানায় একটি অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরবর্তীতে আসামিদের নড়াইল আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/