• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরের শার্শা বাহাদুরপুর ইউপি চেয়ারম্যানসহ আ,লীগের ৭ নেতা গ্রেফতার

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন / ২০১ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

যশোরের ঝিকরগাছা থেকে মফিজুর রহমান নামে এক ইউপি চেয়ারম্যানসহ আ,লীগের ৭ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৪ মে) রাত ৯ টার দিকে ঝিকরগাছা থানা পুলিশ তাদেরকে একটি জোয়ার আসর থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। ০৫ আগষ্টে হাসিনা সরকার পতনের পর এরা গ্রেফতার আতঙ্কে এলাকা ছেড়ে বাইরে অবস্থান করছিল।

আটককৃতরা হলেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য সাহেব আলী, উপজেলা যুবলীগের সদস্য মহিউদ্দিন আলম ওরফে তোতা মেম্বার, বেনাপোল ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী মাখন এবং বেনাপোল ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হায়দার আলী।

পুলিশ জানান, তাদের কাছে গোঁপন খবর আসে বিভিন্ন মামলার পলাতক আসামীরা গোঁপনে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের ৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ অপরাধমুলক একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/