• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ উদ্ধার

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ৩০৯ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

বাগেরহাটের পূর্ব সুন্দরবের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির বনরক্ষীরা হরিণ শিকারের বিপুল পরিমাণ নাইলনের সুতার ফাঁদ ও একটি নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
শুক্রবার (২ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে হরিণ শিকারের এসব সরঞ্জাম উদ্ধার করেন।
জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা হরিণ শিকারিদের অবস্থান শনাক্ত করেন। পরে বলেশ্বর নদের মাঝের চরের পশ্চিম পারে সুন্দরবনে অভিযানে গেলে শিকারিরা টের পেয়ে নৌকা ফেলে গহীন বনে পালিয়ে যায়। এসময় নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে ছয়টি বস্তায় ভর্তি নিপুল পরিমাণ নাইলনের সুতার ফাঁদ, ১০ মণ বরফসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বন কর্মকর্তা আসাদুজ্জামান আরও জানান, শিকারি দল গভীর রাতে বনে ফাঁদ পাতার প্রস্তুতি নিচ্ছিল। নৌকায় ৫ জন শিকারি ছিল বলে ধারণা করা হয়। পালিয়ে যাওয়া শিকারিদের আটকে রাতে মাঝের চর ও সুন্দরবনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাদের পাওয়া যায়নি। তবে তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/